চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাসিক হোটেল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাকির হোসেন আজাদী (৪৩) নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জাকির হোসেন আজাদী এক সময় ইত্তেফাকে সহ-সম্পাদক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরের দিকে হোটেলের পাঁচ তলার ৫১৫ নম্বর কক্ষের বাথরুমের ফ্লোরে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন। তবে আত্মহত্যার চিহ্ন পাওয়া যায়নি। আমরা মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে।

আজাদীর ছোট ভাই মো. আবদুল আলিম জানান, ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। গত চার বছর ধরে ওই হোটেলেই তিনি থাকতেন।

আবদুল আলিম বলেন, হোটেল থেকে আমাদের জানানো হয় সেখানের একটি কক্ষের টয়লেটে আমার ভাই পড়ে ছিলেন। তার পায়ে স্যান্ডেলও পরা ছিল। মাথা ফেটে রক্ত বের হয়েছিল।

Reneta

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, এক সময় জাকির হোসেন আজাদী ইত্তেফাকে সহ সম্পাদক হিসেবে কাজ করতেন। এরপরে আরও কয়েকটি পত্রিকায় কাজ করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন এবং অনেক প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশও নিতেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

ময়নাতদন্ত শেষে জাকির হোসেন আজাদীর মরদেহ সাতক্ষীরায় নেয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে বলেও জানান তার ছোটভাই আবদুল আলিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকির হোসেন আজাদীসাংবাদিকের মরদেহ উদ্ধারহাতিরঝিল থানা পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

জুন ২৮, ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT