চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো নায়ক বেন স্টোকসকে ওয়ানডে ক্রিকেটে বিদায় জানাতে ডারহামে হাজির হয়েছিল হাজারো সমর্থক। মহানায়কের বিদায় বলেই কি না ইংল্যান্ড ছিল কিছুটা বিষণ্ন। স্টোকসের বিদায়ী ম্যাচে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬২ রানের জয় পেয়েছে সফরকারী প্রোটিয়ারা।

ডারহামে টসে জিতে ব্যাটিংয় করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক কেশভ মহারাজ। আগে ব্যাট করে রসি ফন ডার ডুসেনের ১১৭ বলে ১৩৪ রানের ইনিংস ও এইডেন মার্করামের ৬১ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে বড় লক্ষ্যের দিকে ছুটে প্রোটিয়ারা। শেষদিকে ১৪ বলে ঝড়ো ২৪ রান করে দলকে শক্ত ভিত গড়ে দিয়ে যান ডেভিড মিলার। ইংলিশদের লক্ষ্য দাড়ায় ৩৩৪ রান।

জবাবে ভালো শুরু পায় ইংলিশরাও। কোনো উইকেট না হারিয়ে শত রান জমা করে দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৪৩ করে জেসন রয় ফিরলে জো রুটকে নিয়ে লক্ষ্যের দিকে ছুটছিল বেয়ারস্টো। তবে ৬৩ রানে ফিরে যান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে ইংলিশরা। একপ্রান্ত আগলে রাখেন রুট।

ওয়ানডেকে বিদায় বলে দেওয়া স্টোকস ফেরেন ৫ রান করে। অধিনায়ক জস বাটলারও দায়িত্ব নিতে পারেননি। ফেরেন ১২ রান করে। এরপর ৭৭ বলে ৮৬ রান করে রুট ফিরলে আর ম্যাচের লাগাম টানা যায়নি। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ২৭১ রানে থামে ইংলিশরা। ফলাফল ৬২ রানের জয়ে সিরিজে ১-০-তে এগিয়ে প্রোটিয়ারা।

অ্যানরিচ নর্টজে ফিরিয়েছেন ৪ ইংলিশ ব্যাটারকে। আগামী ২২ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যানচেস্টারে মাঠে নামতে দু’দল। তবে ম্যাচের ফল ছাপিয়ে স্টোকসের বিদায়ের খবরই শিরোনাম। ম্যাচ শেষে স্টোকস বন্দনায় মেতে ছিলেন বাটলার।

‘তিন বছর আগে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল স্মৃতিতে অনেক দিন বেঁচে থাকবেন স্টোকস। কিন্তু সবসময় সে তার ১০০ভাগ দিয়েছে। তা অনুশীলন হোক কিংবা ম্যাচে। আমরা তাকে মিস করব। ইংল্যান্ডের একজন ভক্ত হিসাবে তার বিদায় একটি তিক্ত অভিজ্ঞতা। দুঃখের বিষয় আমরা তাকে আর এই ফরম্যাটের খেলায় পাব না। তবে ওয়ানডে ক্রিকেটে আমারা তাকে হারালেও অবশ্যই টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের লাভ হয়েছে।’

Reneta

‘টেস্ট তার পছন্দের ফরম্যাট এবং অগ্রাধিকার, বিশেষ করে এখন সে দলের অধিনায়ক। আমি নিশ্চিত এই সিদ্ধান্ত তাকে খেলাটির অভিজাত ফরম্যাটে আরও দীর্ঘায়ু দেবে। এ প্রজন্মের সেরা খেলোয়াড় স্টোকস। তাকে ছাড়া ওয়ানডে দল হিসেবে আগামী দিনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’ বলেন বাটলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুসেনবাটলারবেন স্টোকসমহারাজমার্করামরুটলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬

মেহেরপুরে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাটের ফলন বিপর্যয়

আগস্ট ৪, ২০২৬

ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট ২৫ অঙ্গরাজ্য

আগস্ট ৪, ২০২৬

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ আহরণের প্রস্তুতি

আগস্ট ৪, ২০২৬
ছবি: নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া

দুর্ঘটনার খবরে উদ্ধারকাজে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT