কক্সবাজার

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

ক্যাম্পের বাইরে থাকা ১ হাজার রোহিঙ্গা যৌথ বাহিনীর হাতে আটক

অনুষ্টিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি রোহিঙ্গাদের আটকের অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।

এতে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাত থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

যৌথবাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এতে রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি অন্তত হাজারখানেক রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গা ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছিল।

অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যৌথবাহিনীর সংশ্লিষ্টরা।

এর আগে চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনীসহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

বিষয়:কক্সবাজার যৌথ বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…