চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসনকে ‘পেটানোর’ হুমকি দিয়েছিলেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে, একজনের মাথায় হাত দিয়ে থাকছেন অন্যজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট কোহলির জন্য ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। ব্যাট হাতে জ্বলে ওঠার পাশাপাশি অধিনায়কত্ব পাওয়াটাকে যথোপযুক্ত প্রমাণ করে ছেড়েছিলেন। তবে নতুন করে আলোচনায় এসেছে সেই সিরিজে অজি পেসার মিচেল জনসনের সঙ্গে তার ঝগড়ার ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে কোহলি একটি অন্যস্থানে সেই ঝগড়ার স্মৃতিচারণ করছেন। দর্শকদের উপস্থিতিতে ঘটনার বিস্তারিত বলেন ভারতের সাবেক অধিনায়ক।

সফরের প্রথম ম্যাচে জনসনের প্রথম বলটি আমার মাথায় আঘাত করেছিল। প্রথমে এটা পুরোপুরী অবিশ্বাস ছিল। ৬০ দিন ধরে আমি ভেবেছিলাম, আমি কীভাবে খেলবো। কিন্তু সেই আঘাতের পর পরিকল্পনায় সম্পূর্ণ পরিবর্তন আসে। আমার বাম চোখ ফুলে যাওয়ায় দৃষ্টিশক্তি কমতে শুরু করেছিল। কিন্তু আমি ব্যাপারটা তখনো খেয়াল করিনি।

মধ্যাহ্নভোজের সময় যা ঘটেছিল, তার জন্য আমি কৃতজ্ঞ বোধ করি। এখানে মূলত দুটি বিকল্প ছিল, লড়তে হবে অথবা উড়তে হবে। আমার সাফ প্রতিক্রিয়া এটাই ছিল যে, সে আমার মাথায় আঘাত করার সাহস কীভাবে পেয়েছিল? আমি বলেছিলাম, তার বলে সিরিজজুড়ে বেধড়ক পেটাবো এবং সেটাই করেছিলাম।

চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন কোহলি। তার যার নামে ছিল ৬৯২ রান। অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টে দুই ইনিংসেই পেয়েছিলেন সেঞ্চুরি।

মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে প্রথম ম্যাচে ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন ৩৫ বর্ষী এ ক্রিকেটার। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ধোনি নেতৃত্বে ফিরেছিলেন। এরপর টেস্ট থেকে ধোনি অবসর নেয়ায় চতুর্থ ম্যাচে থেকে কোহলিকে ভারতের পূর্ণকালীন টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়।

ট্যাগ: অস্ট্রেলিয়াকোহলিজনসনভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ বিভাগে বাড়বে তাপপ্রবাহ

পরবর্তী

ঈদের চতুর্থ দিন আনন্দ বাড়াবে দুই নাটক

পরবর্তী
দুটি নারী অভিনেত্রীর ছবি, একজন হালকা নীল শাড়ি পরা, অন্যজন পিঙ্ক শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের চতুর্থ দিন আনন্দ বাড়াবে দুই নাটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT