বিনোদন

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে সেরা টেইলর, মঞ্চ মাতালেন জনি ডেপ

অ্যাস্ট্রোনটের পোশাক পরা ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাস্ট্রোনটের পোশাক পরা ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে আছেন, আলো ও পটভূমিতে উজ্জ্বল আলো জ্বলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন টেইলর সুইফট। ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’-এর জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

পুরস্কার গ্রহণ করার সময় ভক্তদের দারুণ সুখবর জানিয়েছেন এই গায়িকা। জানিয়েছেন, তার নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ প্রকাশ পাবে ২১ অক্টোবর।

এবছর ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ব্যাড বানি। ‘সং অব দ্য ইয়ার’ হয়েছে বিলি আইলিশের ‘হ্যাপিয়ার দ্যান এভার।’ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে হ্যারি স্টাইলস এর ‘হ্যারি হাউজ’।

এই অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন জনি ডেপ। অভিনেতাকে নভোচারীর বেশে ভাসতে দেখা গেছে দর্শকের ভিড়ের উপর দিয়ে। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করে জনি ডেপ লিখেছেন, ‘বলুন তো কে?’

২৮ আগস্ট নিউ জার্সিতে বসেছিল জমকালো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডেরর আসর। উপস্থাপনা করেছেন নিকি মিনাজ, জ্যাক হারলো ও এলএল কুল জে।

বিষয়:জনি ডেপ টেইলর সুইফট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…