বিয়ে ভাঙছে জো জোনাস ও তার অভিনেত্রী স্ত্রী সোফি টার্নারের। মঙ্গলবার বিবাহ-বিচ্ছেদের জন্য আবেদন করেছেন জো। জানিয়েছেন, সম্পর্কে তিক্ততার কারণেই নাকি বিবাহবিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জো।
গনমাধ্যম ‘টিএমজেড’-কে দেয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়ার দেবর জো জোনাস জানিয়েছেন তাদের জীবনযাত্রা পুরো বিপরীত। জো ভালোবাসেন ঘরে থাকতে, সোফি বাইরে পার্টিতে যেতে। কিছুই মিলে না তাদের। এসব নিয়ে তৈরি হয়েছিল তিক্ততা। সেখান থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত।
জো এবং সোফির দুটি মেয়ে আছে। গত তিন মাস ধরে সন্তানদের দেখাশোনা জো জোনাসই করছেন। এমনকি জোনাস ব্রাদার্স ট্যুরেও মেয়েদের সঙ্গে নিয়ে গিয়েছেন জোনাস। তারা সন্তানের যৌথ অভিভাবকত্বের জন্য আবেদন করেছেন।
২০১৬ সালে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে জো জোনাসের প্রেমের খবর শোনা যায়। এরপর ২০১৭তে তাদের বাগদান হয়। ২০১৯ সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের ঠিক পরে লাস ভেগাসে তাদের বিয়ে হয়। ২০২০ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। ২০২২ সালে জো-সোফির ঘরে দ্বিতীয় সন্তান আসে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








