চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা বেলুন বিধ্বস্ত করার জন্য ক্ষমা চাইবেন না বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন আকাশ সীমায় চীনা এক গুপ্তচর বেলুন প্রবেশ করলে গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গুলি করে বেলুনটিকে ভূপাতিত করে। এই ঘটনায় চীনের কাছে ক্ষমা চাইবেন না জো বাইডেন।

বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে তথ্যটি প্রকাশ করে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি হোয়াইট হাউজে প্রথমবার এ বিষয়ে কথা বলেন বাইডেন।

তিনি বলেন, আমি এই বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি’র সাথে আলোচনা প্রত্যাশা করছি এবং আমরা এই বিষয়টি তদন্ত করব।

বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো স্নায়ুযুদ্ধের সূচনা করতে চায় না। তবে আমি বেলুন ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইব না। আমি সবসময়ই মার্কিন জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব।

বাইডেন জানান, গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে যে ‘গুপ্তচর’ বেলুন ধ্বংস করা হয়েছিল, তা চীনের হলেও তার পরের বেলুনগুলো চীনের নয়। সম্ভবত সেই বেলুনগুলো কোনও বেসরকারি সংস্থা বা গবেষণা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হচ্ছিল। যদিও বেইজিং সেই দাবি অস্বীকার করে জানায়, বেলুনটি শুধুমাত্র আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কারণে ব্যবহার করা হয়েছে।

বাইডেন বলেন, আমরা চীনের সঙ্গে কোনও বিরোধ চাই না, প্রতিযোগিতা চাই। আমরা কোনও নতুন স্নায়ু লড়াইয়ের পথে যেতে চাই না। একই সাথে ‘গুপ্তচর’ বেলুনগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের নেয়া সিদ্ধান্তে তাকে যে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তাতেও বেশি নজর দিতে রাজি নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Reneta

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের এই বেলুনটি দু’দেশের মধ্যে একটি কূটনৈতিক সংকটের জন্ম দিয়েছে। চীনা বেলুন ধ্বংসের পর যুক্তরাষ্ট্র আরও তিনটি সাদা বেলুন আকৃতির বস্তু ধ্বংস করেছে। সেগুলো কি সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্ষমাচীনা গুপ্তচর বেলুন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT