চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিলেন জো বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্টের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনকে সীমিত আকারে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, এতদিন জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ায় হামলা পরিচালনার জন্য মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেননি। তবে এবার ইউক্রেন শুধুমাত্র খারকিভ অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ ভূখণ্ডে এই হামলা চালাতে পারবে বলে নিশ্চিত করেছেন চার কর্মকর্তা। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রাশিয়ার সীমান্ত থেকে ১৯ মাইল (৩০ কিমি) দূরে অবস্থিত।

কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, জো বাইডেনের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র খারকিভ সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার ভূখণ্ডে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালাতে পারবে ইউক্রেন। এর আগে, ইউক্রেনের এক শীর্ষ কমান্ডার জানিয়েছিলেন, রাশিয়া এই অঞ্চলের উত্তর অংশের কাছে বিশাল বাহিনী গড়ে তুলছে।

এই বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অবসরপ্রাপ্ত সেনা লেফটেন্যান্ট কর্নেল এবং ইউরোপীয় বিষয়ক সাবেক পরিচালক আলেকজান্ডার ভিন্ডম্যান বাইডেনের নীতির পরিবর্তনের প্রশংসা করে বলেন, এর ফলে ইউক্রেনের হাত খুলেছে। অবশ্যই এটি সঠিক পদক্ষেপ।

বেশ কিছুদিন ধরেই ন্যাটো, মিত্রদেশ এবং আইনপ্রণেতারা ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং অন্যান্য সামরিক স্থাপনায় আঘাত করার অনুমতি দেওয়ার জন্য জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। তবে রাশিয়া বরাবরই এমন পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা অস্ত্রের আঘাতের পরিণতি হবে ভয়াবহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৮, ২০২৬

কোটা সংস্কারের আন্দোলন থেকে যেভাবে একদফা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT