চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণা চক্র: শত কোটি টাকা হাতিয়ে গ্রেপ্তার জোছনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

লোভনীয় বেতনের চাকরিতে ইটালি পাঠানোর প্রলোভন এবং সরকারি গুরুত্বপূর্ণ পদ প্রদানের নাম করে শত শত কোটি টাকা আত্মসাতকারী প্রতারণা চক্রের মূলহোতা জোছনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার জোছনা খাতুন পল্টন থানার একটি প্রতারণা মামলার এজাহারনামীয় ১ নং আসামি। এর আগে চক্রের অন্যতম সক্রিয় সদস্য মিলন মিয়াকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হয়েছিল।

মামলার তদন্তে জানা গেছে, প্রথমে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মোটা টাকা হাতানো হতো। টাকা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হতো। এরপর ভুক্তভোগীদের ভুয়া ভিসা দিয়ে বিদেশে পাঠানোর কথা বলা হতো, কখনো কখনো পাসপোর্ট আটকে রেখে হয়রানি করা হতো।

তদন্তে আরও জানা গেছে, ইটালিতে পাঠানোর কথা বলে মিলন মিয়া প্রতারণা চক্রের হয়ে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করত। মূলত বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিরা ছিল চক্রটির প্রধান টার্গেট। ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ সারাদেশে চক্রটির নেটওয়ার্ক রয়েছে। এভাবে তারা শতাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়েছে। প্রকৃত ভিসার বদলে ভুয়া ভিসা প্রদানের অভিযোগও রয়েছে।

Reneta

গ্রেপ্তার জোছনা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতানোর দায়ও স্বীকার করেছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্যও পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

বর্তমানে সিআইডি, ঢাকা মেট্রো পূর্ব বিভাগ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাপর চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারজোছনাসিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

এল ক্ল্যাসিকোর আগে আত্মবিশ্বাসী রিয়াল কোচ

মে ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রাদেশিক উপনির্বাচনে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল

মে ১০, ২০২৬

মাতৃত্ব পরবর্তী সমস্যা নিয়ে মুখ খুললেন কিয়ারা

মে ১০, ২০২৬

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ডিজিটাল প্রসিকিউশন সিস্টেম

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিনের পদত্যাগ

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT