চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত দশটার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থাকার নির্দেশ

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৩:৫৭ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৩
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে রাত দশটার পরে না থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১০ টার পর অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে, গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চলাকালীন সময়ে খেলাধুলা নিষিদ্ধ করে নোটিশ জারি করে প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় আঠারো হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীর তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুবই ছোট। ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে খেলাধূলা করলে ক্লাস ও পরীক্ষায় বিঘ্ন ঘটে, এছাড়াও চলাচলে অসুবিধা হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে (বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনের খোলা জায়গাসহ অন্যান্য খোলা জায়গায়) কোন প্রকার খেলাধূলা না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিবিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬

আসন্ন ঈদযাত্রায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT