চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি ছাত্রীহলে নবায়ন ফি ৩৫০০, শিক্ষার্থীদের ক্ষোভ

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৭:০৯ অপরাহ্ণ ০৯, জুন ২০২৩
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের’ আবাসিক সিট নবায়ন ও অন্যান্য খাতে ফি চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সিট নবায়ন করতে ছাত্রীদের কল্যাণ, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় ফি, দরিদ্র তহবিল ছাড়াও বেশকিছু খাতে মোট ৩৫০০ টাকা ফি চেয়ে নোটিশ জারি করা হয়েছে। বেনামি খাত দেখিয়ে অতিরিক্ত ফিস ধার্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ  করেন, নোটিশে প্রকাশিত অধিকাংশ ফিস-ই বেনামি। একই সাথে নোটিশে উল্লিখিত অধিকাংশ খাতের বাস্তবায়ন হয় না বলেও দাবী করেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

হলে নতুন আবাসিক ছাত্রী তুলতে ও সিট নবায়ন করতে গত ৭ জুন বুধবার হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপীকা রানী সরকার স্বাক্ষরিত  এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল ছাত্রীদের আবাসিক সিট বরাদ্দের (০১) এক বছর পূর্ণ হয়েছে তাদের সিট পুনরায় নবায়নের জন্য ৭ জুন হতে আগামী ২২ জুনের মধ্যে রকেট অথবা শিউরক্যাশ এর মাধ্যমে তিন হাজার পাঁচশত (৩৫০০) টাকা পরিশোধ করে জমা রশিদের ০১ (এক) কপি হল অফিসে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হল।

তবে নতুন করে যারা হলে সিট পাবে তাদের জামানত বাবদ (ফেরত যোগ্য) ৫০০ টাকা অতিরিক্ত দিয়ে সিট নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে ১৬টি বিষয় উল্লেখ করে হলের নবায়ন ফি চাওয়া হয়েছে। এরমধ্যে বিজ্ঞপ্তিতে ছাত্রীদের কল্যাণ তহবিল হিসেবে ২০০ টাকা, হল ক্রীড়া বাবদ (আভ্যন্তরীণ) ১০০ টাকা, ধর্মীয় ফি বাবদ (আভ্যন্তরীণ) ১০০ টাকা, হল পরিচয়পত্র নতুন/হারানো ফি বাবদ ১০০ টাকা, সাংস্কৃতিক ফি বাবদ (আভ্যন্তরীণ) ১০০ টাকা, দরিদ্র তহবিল বাবদ ৫০ টাকা, হল লাইব্রেরি ফি বাবদ (আভ্যন্তরীণ) ৫০ টাকা, হল বিতর্ক ফি বাবদ (আভ্যন্তরীণ) ১০০ টাকা, সমাজসেবা ফি বাবদ ১০০ টাকা ছাড়াও হলের রিডিং রুমের ফি বাবদ ১০০ টাকা, উন্নয়ন খাত বাবদ ৩০০ টাকা, ইউটিলিটি বা বিদ্যুৎ বিল বাবদ ৩০০ টাকা এবং বিবিধ ফি ১০০ টাকা ধরা হয়েছে।

Reneta

শিক্ষার্থীদের দাবী নোটিশে প্রকাশিত খাতগুলোর অধিকাংশই গেলো এক বছরে বাস্তবায়ন হয়নি। ফলে ২-৩টি খাত ছাড়া বাকিগুলো অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন হলে থাকা শিক্ষার্থীরা।

ক্ষোভ প্রকাশ করে হলের আবাসিক এক শিক্ষার্থী বলেন, প্রশাসন আমাদের কাছ থেকে অপ্রাসঙ্গিক কিছু খাত থেকেও টাকা নিচ্ছে। যার কোনোকিছুই বাস্তবায়ন হয়নি। বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আরও বেশকিছু খাতের জন্য যে টাকাগুলো নিচ্ছে সবগুলোই অহেতুক। শুধু রমজান মাসে একটা দিন ইফতার করানো হয়েছে। এর বাইরে আর কিছুই দেখিনি।

সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের কাছ থেকে উন্নয়ন ফি নেয়া হয়৷ কিন্তু হলে পানির ফিল্টার নষ্ট, বাথরুমের ছিটকিনি ভাঙা, বেসিন নষ্ট। এর আগে ছাত্রীদের কঠোর আন্দোলনের পর প্রশাসনের এত কম মাত্রায় ফি কমানো এবং অপ্রাসঙ্গিক খাতে টাকা নেওয়ার নোটিশ খুবই দৃষ্টিকটু। যা আবারও আমাদের আন্দোলনের সন্নিকটে নিয়ে যাচ্ছে।

বাংলা বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘বর্তমানে সবকিছুর দামে ঊর্ধ্বগতি। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাপিয়ে দেয়া এমন অতিরিক্ত ফি প্রদান করা আমাদের জন্য অসম্ভব। প্রশাসন আশা দিয়েছিল সমস্যার সমাধান করবে, কিন্তু এখন মনে হচ্ছে মাত্র ১ হাজার টাকা কমিয়ে আমাদের সঙ্গে প্রহসন করছে। তার উপর আবার ১৫ দিনের মধ্যে ফি পরিশোধ করতে হবে।

শিক্ষার্থীদের এসব অভিযোগে বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপীকা রানী সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘হলের ফি আগে পাঁচ হাজার টাকার উপরে ছিল। সেখানে কমিয়ে তা ৩৫০০ টাকা করা হয়েছে। তারপরও আমি বলেছি যাদের কার্ড করা আছে তাদের ১০০ কম দিয়ে ৩৪০০ টাকা পেমেন্ট করতে। আর আগে কী কাজ হয়েছে না হয়েছে তা আমি দেখবো না। চলতি জুলাই থেকে আগামী জুন পর্যন্ত আমার কাজ। এর মধ্যে আমি শিক্ষার্থীদের ঘাটতিগুলো পূরণ করবো।

ফি পরিশোধের সময় কমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শিক্ষার্থীদের বলেছি তোমাদের সমস্যা হলে ঈদের পরে দিবে। আমার কাছে এপ্লিকেশন করলে তাদের সুবিধা মত সময় বাড়িয়ে দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিশিক্ষার্থীদের ক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT