যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত নর্থ আমেরিকা-বাংলাদেশী ফেস্টিভ্যাল বাংলা মেলা ২০২৫ জমকালো আয়োজনে গান গেয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশী শিল্পী মেহজাবীন মেহা!
মেহজাবীন মেহা বলেন, জেমস ভাই যে মঞ্চে গান করেছেন, সেই একই মঞ্চে গান গাইতে পেরেছি। আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেই তার একজন ভক্ত।
এই আয়োজনে মিশিগানে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে বলে জানান তিনি। মেহা বলেন, এত দর্শকের ভালোবাসা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমাদের সাথে আরও অনেক গুণী শিল্পীরা ছিলেন।
সাজ্জাদ পারভেজ ভাইয়ের সঙ্গেও এটা আমার প্রথম শো বলে মেহা। অনুষ্ঠানে আরও ছিলেন রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী। এছাড়া গানের তালে দর্শক মাতিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা দীঘি।
মেহজাবীন মেহা জানান, তার একাধিক মৌলিক গানের কাজ চলছে। একে একে গানগুলো মিউজিক ভিডিও হিসেবে প্রকাশ পাবে।







