বিনোদন

বিজয় নাকি যিশু, কে হচ্ছেন ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তির ভিলেন?

তিনজন অভিনেতার ছবি, যারা ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তির ভিলেন হতে পারেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন অভিনেতার ছবি, যারা ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তির ভিলেন হতে পারেন, বিভিন্ন পোজে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বিগ বাজেটের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির আগেই ঘোষণা এসেছিল এর দ্বিতীয় কিস্তি নির্মাণের। ইতোমধ্যেই এর শুটিংও শুরু হয়েছে। অংশ নিয়েছেন আল্লু অর্জুন নিজেও।

তবে আসন্ন ‘পুষ্পা: দ্য রুল’ ছবিটিতে ভিলেনের চরিত্রে কাকে দেখা যাবে সেটি নিয়ে জল্পনা কল্পনা যেন কোন ভাবেই শেষ হচ্ছে না।

শুরুতে শোনা গিয়েছিল, পরিচালক সুকুমার নাকি ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তির খলনায়ক চরিত্রের জন্য দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সাথে যোগাযোগ করেছেন। এবার জোর গুঞ্জন উঠেছে, ‘পুষ্পা: দ্য রুল’ এর নেতিবাচক চরিত্রে অভিনয়ের অফার পেয়েছেন বাঙালি তারকা যিশু সেনগুপ্ত।

যদিও যিশু আগেই জানিয়েছিলেন ‘পুষ্পা’র প্রথম কিস্তির খলনায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে সেটিতে আর যুক্ত হওয়া হয়ে ওঠেনি।

এদিকে শোনা যাচ্ছে আসছে নভেম্বর মাস থেকে একটি ছবির কাজে হাত দেবেন বিজয়। তাই এই মুহূর্তে তার পক্ষে ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তির জন্য ডেট দেওয়া মুশকিল।

মূলত সেকারণেই সেই চরিত্রে যিশু অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও এখনই এই নিয়ে চূড়ান্ত কোন স্বীকারোক্তি আসেনি নির্মাতা বা যিশুর তরফ থেকে। এখন অপেক্ষার পালা কবে চূড়ান্ত ঘোষণা আসে।

বিষয়:খলনায়কদক্ষিণী তারকাপুষ্পা: দ্য রাইজবিজয় সেতুপতিভিলেনযিশু সেনগুপ্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…