প্রবাস সংবাদ

জেদ্দায় পঞ্চাশ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

জেদ্দায় সমুদ্র সৈকত ও আধুনিক ভবন, আবহাওয়া মেঘলা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় সমুদ্র সৈকত ও আধুনিক ভবন, আবহাওয়া মেঘলা, পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছর সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী জেদ্দায় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রী সেলসিয়াসে।

গতকাল (২ ফেব্রুয়ারি) শুক্রবার সৌদি আরবের জেদ্দায় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রী সেলসিয়াস। সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

গত পঞ্চাশ বছরে এটাই ছিল জেদ্দার দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। ১৯৭০ সালের পর জেদ্দার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৯৩ সালে। সেটি ছিল ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

সৌদি আরবের আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, এই সপ্তাহে সৌদি আরবের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত ও কুয়াশাসহ তুষারপাতের সম্ভবনা রয়েছে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।

বিষয়:জেদ্দা তাপমাত্রা সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…