বিনোদন

কিন্ডারগার্টেনের শিক্ষিকা ছিলেন জয়া, বেতন পেতেন ৩ হাজার!

প্রসন্ন মহিলা হাসিমুখে পরিধান করেছেন লাল শাড়ি ও গহনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসন্ন মহিলা লাল শাড়ি পরিহিত, সুন্দর হাসি ও গহনা পরিহিত, একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন। কয়েক দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অংশ হয়ে আছেন প্রবীণ এই অভিনেত্রী। ‘জাঞ্জির’, ‘গুড্ডি’, ‘অভিমান’ সহ একাধিক বক্স অফিস সুপার হিট ছবি উপহার দিয়েছেন তিনি।

কিন্তু আপনারা কি জানেন ঠিক কত বছর বয়সে উপার্জন করতে সক্ষম হয়েছিলেন এই অভিনেত্রী? আর কতই বা ছিল তার পারিশ্রমিক?

সম্প্রতি এ বিষয়েই জয়া বচ্চন মুখ খুলেছেন নাতনী নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শো ‘হোয়াট দ্য হেল’ এ।

শো’তে তিনি জানিয়েছেন, ‘আমি ১৩ বছর বয়সে প্রথম বেতন পেয়েছি কিন্তু আমি জানি না সেটি কত ছিল। তবে পরবর্তীতে আমি যখন অর্থের আসল মর্ম বুঝেছি এবং আমার পড়াশোনার খরচ নিজেরই চালানোর পরিস্থিতি হয়েছিল তখন আমি আমার বাবার কাছে আমার উপার্জিত অর্থ চেয়েছি। সেসময় দিল্লির একটি কিন্ডারগার্টেন স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কাজ করতাম। যেখানে বেতন হিসেবে পেতাম ৩ হাজার রুপি।

আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত’ রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে জয়া বচ্চনকে। ইতোমধ্যেই আসন্ন ছবিটির শুটিং শেষ হয়েছে। ছবিটিকে ধর্মেন্দ্র ও শাবানা আজমিকেও দেখা যাবে।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:কিন্ডারগার্টেন জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন বলিউড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…