চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে কতো টাকায় বিক্রি হলো ‘জওয়ান’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০০ কোটি টাকা ব্যয়ের সিনেমা মুক্তির মাত্র ৫ দিনেই লগ্নী উঠিয়ে নেয়া চাট্টিখানি কথা নয়! অথচ ‘জওয়ান’ দিয়ে সেই অসম্ভবকেই সম্ভব করলেন শাহরুখ! বিশ্বব্যাপী সিনেমাটি তুমুল ব্যবসা করছে বলেই বক্স অফিসের খবর! শুধু ভারতের বক্স অফিসেই ৩০০ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে বলিউডের এই ছবিটির!

বক্স অফিসে ‘জওয়ান’ এর এমন তাণ্ডবের কাছে নত হয়েছে অতীতের সমস্ত রেকর্ড! এরমধ্যেই জানা গেল আরো একটি উৎফুল্ল হওয়ার মতো খবর। ওটিটিতে বিক্রি হয়ে গেছে ‘জওয়ান’।

যদিও অফিশিয়ালি নির্মাতা, ওটিটি প্লাটফর্ম কিংবা প্রযোজনা সংস্থা রেড চিলিজ এ বিষয়ে কিছু জানায়নি। তবে ভারতের বেশকিছু সংবাদমাধ্যম বলছে; সিনেমা হলে বক্স অফিসের তোড়জোড়ের মধ্যেই ‘জওয়ান’ এর ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে বিশ্বের জায়ান্ট স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স।

Banglabid

ভারতের ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ২৫০ কোটি রুপিতে ‘জওয়ান’ এর ডিজিটাল স্বত্ব নিয়েছে নন্দিত এই স্ট্রিমিং প্লাটফর্মটি। তবে কবে নাগাদ দর্শক ওটিটিতে ‘জওয়ান’ দেখতে পারবেন, এ বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, অক্টোবরের শেষ দিকে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি স্ট্রিমিং হতে পারে।

এ বিষয়ে কলকাতার পাঠকপ্রিয় শীর্ষ দৈনিক আনন্দবাজার এর অনলাইনেও একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সে প্রতিবেদনেও ‘জওয়ান’ এর স্ট্রিমিং স্বত্ব ২৫০ কোটি রুপির কথা উল্লেখ রয়েছে। তবে সংবাদটির সত্যতা যাচাইয়ের মতো কোনো সূত্র প্রতিবেদনে উল্লেখ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিজওয়াননেটফ্লিক্সপাঠানবলিউডশাহরুখসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT