চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’ মুক্তি নিয়ে বিভ্রান্তি দূর করলেন শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
বিনোদন
A A

‘পাঠান’ এর অবিশ্বাস্য সাফল্যের পর থেকেই শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন অ্যাটলি পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’ এর মুক্তি নিয়ে। এরইমধ্যে ছবিটির মুক্তি নিয়ে কয়েক দফায় সামনে এসেছে দিন তারিখ! শনিবার সন্ধ্যায় ‘জওয়ান’ মুক্তির তারিখ নিয়ে সব বিভ্রান্তি দূর করলেন শাহরুখ।

‘জওয়ান’ মুক্তির দিনক্ষণ জানানোর পাশাপাশি শেয়ার করলেন একটি টাইটেল পোস্টারও। শাহরুখ জানিয়েছেন হিন্দি ভাষার পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় আগামি ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’।

এর আগে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা আসার পরও সেটি নিয়ে বার বার তৈরি হচ্ছিলো অনিশ্চয়তা। কেননা সম্প্রতিই শেষ হয়েছে শাহরুখের ‘জওয়ান’র শুটিং। ফলে ছবিটির ভিএফএক্স নিয়ে বেশ ভারী কাজ থাকায় যথাসময়ে এর মুক্তি দিতে পারবেন কিনা সেটি নিয়ে সংশয়ে ছিলেন ছবিটির পরিচালক ও প্রযোজকরা।

একই সঙ্গে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ মিলিয়ে যথা সময়ে ছবিটির কাজ শেষ নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। রেড চিলিজ প্রোডাকশন সহ একাধিক গ্লোবাল কোম্পানি এই ছবির হয়ে ভিএফএক্স এর কাজ করছেন। ফলে তাড়াহুড়া করে নিন্মমানের ভিএফএক্সের কাজ করতে চাইছেন না ছবিটির প্রোডাকশন সংস্থাটি।

অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। অল্প কিছু দৃশ্য এবং একটি মাত্র নাচে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। এছাড়া অতিথি চরিত্রে আসছেন সঞ্জয় দত্ত।

‘জওয়ান’ সিনেমার টিজার আসে গত বছর। টিজারে শাহরুখকে ভিন্ন রূপে দেখা যায়। শুধু এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখকে দেখে বোঝা যায় এটি অ্যাকশনধর্মী সিনেমা।

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছবিজওয়ানতামিলতেলুগুপাঠানবলিউডভিএফএক্সশাহরুখসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT