চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিল ছবির নকল করে ‘জওয়ান’ বানিয়েছেন অ্যাটলি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

পুরো বিশ্বে চলছে ‘জওয়ান’ ঝড়। প্রশংসায় পঞ্চমুখ দর্শক-সমালোচক। এর মাঝে সামাজিক মাধ্যমে একাংশের দাবী, একটি তামিল ছবির নকল করে ‘জওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি।

সামাজিক মাধ্যমে এক ব্যক্তি অভিযোগ করেছেন, ১৯৮৯ সালের তামিল চলচ্চিত্র ‘থাই নাডু’র গল্প অনুসরণ করে বানানো হয়েছে ‘জওয়ান’। সেই ছবিতেও সত্যরাজ শাহরুখের মতো পিতা ও পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ব্যক্তি ১৯৮৯ সালের ‘থাই নাডু’র পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ- ১৯৮৯।’

যারা ‘থাই নাড়ু’ ছবিটি দেখেছেন তাদের অনেকেই একমত হয়েছেন যে দুটি ছবিতে সত্যিই মিল আছে অনেক। আবার কেউ কেউ বলছেন ‘জওয়ান’ ছবিতে দক্ষিণের সেই ছবির ছাপ থাকলেও গল্প মৌলিক।

অ্যাটলির নামে এর আগেও উঠেছে চুরির অভিযোগ। তার ২০১৯ সালের ছবি ‘বিগলি’র মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল। সেই সময় তেলেগু শর্ট-ফিল্ম নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি অভিযোগ করেছিলেন তার সিনেমা ‘স্লাম সসার’-এর নকল করে ‘বিগলি’ বানিয়েছেন অ্যাটলি। অ্যাটলির ২০১৬ সালের সিনেমা ‘থেরি’-ও নকল করে বানানো বলে অভিযোগ উঠেছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলিজওয়ানতামিলশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT