চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হাজার কোটির মাইলফলক পার করেছে ‘জওয়ান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

১০০০ কোটির মাইলফলক পার করে ফেলেছে ‘জওয়ান’। সেই সাথে শাহরুখ গড়লেন রেকর্ড। একই বছর দুটি এক হাজার কোটির ছবি উপহার দেয়ার রেকর্ড এখন পর্যন্ত আর কোনো বলিউড নায়কের নেই।

ট্রেড ইনসাইডার সাচনিল্ক একটি রিপোর্টে জানিয়েছে বিশ্বব্যাপী ‘জওয়ান’র আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে ফেলেছে রবিবার।

মুক্তির আঠারোতম দিনে সিনেমাটি ভারতে সব ভাষা মিলে আয় করেছে ১৫ কোটি রুপি। শুধু ভারতে ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৫৬০.৮৩ কোটি।

‘জওয়ান’ দিয়ে শাহরুখ খান আরও যেসব রেকর্ড গড়ছে, সেই তালিকায় আছে; সিনেমাটি হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি উদ্বোধনী দিনের আয় (৭৫ কোটি রুপি), সবচেয়ে বেশি একক দিনের আয় (৮০ কোটি রুপি) এবং সবচেয়ে বেশি আয়ের উদ্বোধনী সপ্তাহের (৩৮৯ কোটি রুপি) রেকর্ড স্থাপন করেছে। বলিউডের দ্রুততম চলচ্চিত্র হিসেবে ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি, ৪০০ কোটি এবং ৫০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।

বিশ্বব্যাপী একযোগে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সিনেমাটি নির্মিত হয়েছে ৩০০ কোটি রুপি বাজেটে। এটি শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, দীপিকা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জওয়ানদীপিকাবলিউডবিজয় সেতুপতিয়নতারাশাহরুখসানিয়া মালহোত্রাসিনেমাসুনীল গ্রোভার
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT