চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘জওয়ান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A
শাহরুখ খান হাতে পিস্তল নিয়ে স্টাইলিশ লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানির মাধ্যমে বলিউডের সঙ্গে একযোগে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির চেষ্টা চালাচ্ছিল অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। সেই চেষ্টায় অনেকটাই সফল হয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানটি। এদেশে ‘জওয়ান’ মুক্তির বড় প্রতিবন্ধকতা ছিল তথ্য মন্ত্রণালয়ের অনুমতি!

তবে সুপারস্টার শাহরুখ খানের প্রতীক্ষিত এ ছবিটি বাংলাদেশে মুক্তির জন্য রবিবার (২৭ আগস্ট) তথ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে রংধনু গ্রুপ। যেহেতু মন্ত্রণালয় অনুমতি দিয়েছে তাই মুক্তি নিয়ে ধোঁয়াশা কেটে গেছে!

এ বিষয়ে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, সেন্সর করা বাকি আছে। ৭ সেপ্টেম্বর বাংলাদেশে বৃহস্পতিবার, তাই ৮ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশে মুক্তি দিতে পারি। কারণ বাংলাদেশে শুক্রবার ছাড়া সিনেমা মুক্তির নিয়ম নেই।

Banglabid

‘পাঠান’র আকাশছোঁয়া সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে শাহরুখ ভক্তদের আগ্রহ তুঙ্গে। ছবির প্রযোজক শাহরুখপত্নী গৌরী খান। পরিচালনা করেছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি। এতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।

এদিকে, শুক্রবার বাংলাদেশের ৩৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির পর থেকে সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটির অবস্থা একেবারেই শোচনীয়।

স্টার সিনেপ্লেক্স ও মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায়, ‘ছবিটি দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ’। মুক্তির প্রথম ও দ্বিতীয়দিন স্টার সিনেপ্লেক্সের ৬টি শাখায় ১৮ শো ছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর। তৃতীয়দিনে দর্শক খরায় শো কমিয়ে দেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জওয়ানলিড বিনোদনশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬

আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

যেমন ব্যালটে ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT