জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।
ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মামুনুর রশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত ৪ নভেম্বর ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। এছাড়া তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় করা একাধিক হত্যা মামলাও রয়েছে।








