২৭ নভেম্বর জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা

জাতীয় পার্টির লোগো, সবুজ ও লাল রঙের মধ্যে একটি লাল তারকা ও শাখা, কেন্দ্রের মধ্যে একটি লাল ও সবুজ রঙের ড্যাশ বোর্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী ২৭ নভেম্বর দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।
আজ ২৪ নভেম্বর শুক্রবার প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, ২৭ নভেম্বর ৩০০ আসনে দলটির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
তিনি জানান, রওশন এরশাদ এখনো মনোনয়ন ফরম নেননি। উনি নির্বাচন করলে, সহযোগিতা করবো। উনি চাইলে বাসায় নমিনেশন পেপার পাঠাবো। উনার জন্য কোন সময়সীমা নেই।
তিনি আরও বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারবে কিনা, সেটিই মূল চ্যালেঞ্জ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






