রাজনীতি

জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কিনা, আনুষ্ঠানিক সিদ্ধান্ত বিকালে: চুন্নু

চুন্নু জাতীয় পার্টির নির্বাচনী সিদ্ধান্তের বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুন্নু ও অন্যান্য নেতা নির্বাচনী সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিকালে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রোববার ১৭ ডিসেম্বর দুপুরে দলটির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চুন্নু।

তিনি বলেন, দলীয় কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্তের কথা জানাবো হবে। আওয়ামী লীগের কাছে আসন চাওয়ার বিষয়ে কিছু বলতে চাই না। তবে কেউ চাইলে কখনো কম চাইবে না।

এসব বিষয়কে রাজনৈতিক কৌশল উল্লেখ করে তিনি বলেন, সব কথা প্রকাশ্যে বলা যায় না।

বিষয়:জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মুজিবুল হক চুন্নু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…