নির্বাচন প্রক্রিয়ায় আছে জাতীয় পার্টি, তবে পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত: জিএম কাদের

জিএম কাদের নির্বাচন প্রক্রিয়ায় জাতীয় পার্টির অবস্থান ও সিদ্ধান্তের বিষয়ে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন প্রক্রিয়ার সাথে আছে জাতীয় পার্টি, তবে সবকিছু এখনও অনিশ্চিত, পরিস্থিতি বুঝে শেষ সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বনানী কার্যালয়ে নিজের দুই টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব বলেন।
জি এম কাদের বলেন, ঘোষণা দিয়ে বর্জন না করা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার সাথে আছে তার দল। এক সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে দেশ অস্থিতিশীল হয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশে বৈষম্য তৈরি করেছে উল্লেখ করে তার দাবি, দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






