জাতীয় পার্টি ১ হাজার ৭৩৭টি মনোনয়নপত্র বিতরণ করেছে

দুইজন ব্যক্তির ছবি, একজন মহিলা ও একজন পুরুষ, উভয়ই পেশাদার পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
আজ থেকে দেশের প্রধান বিরোধীদল মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
আজ ২৪ নভেম্বর শুক্রবার থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দলটির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি ১ হাজার ৭৩৭টি মনোনয়নপত্র বিতরণ করেছে।
সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি হচ্ছে ২৪ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় রংপুর বিভাগ ও বিকাল ৩টায় রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ, ২৬ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ।
জাতীয় পার্টি থেকে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি এবং গতকাল ২২৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। আজও মনোনয়নপত্র বিতরণ করবে দলটি।






