বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি

জাতীয় পার্টির নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাতে এক অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকার ও কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারীদের সমর্থন ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি।

শুক্রবার ৯ আগস্ট রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন। এই সরকারের অধীনে সেটা করা সহজ হবে রাজনৈতিকভাবে তা করা কঠিন।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার করে তিন মাসের মধ্যে সব দলের অংশগ্রহণে নির্বাচন দেয়া সম্ভব না হলে তাদের যৌক্তিক সময় দেয়া উচিত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এই সরকারের প্রথম ও প্রধান কাজ।

এসময়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরে জাতীয় পার্টি। সেগুলোর মধ্যে নির্বাচন পদ্ধতির পরিবর্তন, গনতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ অন্যতম। এছাড়াও প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানো, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা, দুই বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, সংসদীয় কমিটি শক্তিশালী করার বিষয়েও দাবি তোলেন তারা।

বক্তব্যে মন্ত্রী, এমপি, আমলা, আইনশৃঙ্খলা বাহিনীর কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করার দাবিও জানান জাতীয় পার্টির নেতারা।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার অভিনন্দন জাতীয় পার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…