চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে আগাম নির্বাচনের পথ খুলে গেল। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, আজ ২৩ জানুয়ারি শুক্রবার সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষের ৪৬৫ জন সদস্যের পদভঙ্গের ঘোষণা পাঠ করেন। এসময় আইনপ্রণেতারা জাপানের রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী ‘বানজাই’ ধ্বনি দেন। সংসদ ভাঙার ঘোষণার পরপরই ১২ দিনব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে।

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করেন। স্বল্প সময়ের মধ্যেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সাম্প্রতিক জরিপে তার অনুমোদন রেটিং প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও তাদের জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)-এর জন্য জনসমর্থন বাড়ানোর লক্ষ্যেই সংসদ ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে জাপান বর্তমানে দুর্বল ইয়েন ও বাড়তি জীবনযাত্রার ব্যয়ের চাপ মোকাবেলা করছে। ইয়েনের মান কমে যাওয়ায় আমদানি পণ্যের দাম বেড়েছে, যা সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলছে। এসব ইস্যুই আসন্ন নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লেষরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানসানায়ে তাকাইচি
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

জুন ১৩, ২০২৬

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT