চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানেও হারলো মেসির মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোলের চেষ্টা করছেন, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুম পূর্ব প্রীতি ম্যাচে জাপানের ক্লাব ভিসেল কোবের কাছে হেরেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। চোটে থেকে ফিরে মাঠে নামলেও বিশ্বজয়ী তারকা ক্লাবের পরাজয় ঠেকাতে পারেননি। নির্ধারিত সময়ের গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টিতে ৪-৩ গোলে হেরেছে মেজর লিগ সকালের ক্লাবটি।

টোকিও’র ন্যাশনাল স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টায় মাঠে নামে দুদল। চোটের কারণে হংকং একাদশের বিপক্ষে মাঠে নামতে না পারলেও জাপানের ক্লাবটির বিপক্ষে দেখা যায় আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতারকা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে রুইজের পরিবর্তে মাঠে নামেন মেসি।

নামার পর ছোট ছোট পাসে খেলা ধরে রাখার চেষ্টা করলেও তেমন ভালো সুযোগ পাননি। তবে ৭৯ মিনিটে আটবারের ব্যালন ডি’অর জয়ীর দুটি প্রচেষ্টা রুখে দেয় ভিসেল কোবের খেলোয়াড়রা। প্রথমটি গোলকিপার এবং পরেরটি ইয়োকি হোন্ডা একদম গোললাইন থেকে বল ক্লিয়ার করেন। প্রথমার্ধ থেকে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে খেলা কোবে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

Banglabid

নির্ধারিত সময় শেষ হওয়ার পর পেনাল্টিতে প্রথম শটে এগিয়ে যায় কোবে, সমতা আনে মিয়ামি। ভিসেল কোবের তৃতীয় শট জালে জড়াতে ব্যর্থ হন হোতারু ইয়ামাগুছি গোলবারের বাইরে মারেন। জর্ডি আলবা গোল করে মিয়ামিকে এগিয়ে নেন।

চতুর্থ শটে ভিসেল কোবে গোল করলেও ব্যর্থ হয় মিয়ামি। পঞ্চম শটে আবার ব্যর্থ ভিসেল কোবের খেলোয়াড় এবং সেই সাথে ব্যর্থ মিয়ামিও। ৩-৩ সমতায় থাকার পর সাডেন ডেথে জাপানের ক্লাবটি গোল করতে পারলেও মেসিরা ব্যর্থ হন। জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানের ভিসেল কোবে।

এরআগে সৌদি আরবের ক্লাব আল নাসেরের কাছে বড় ব্যবধানে হেরেছিল ইন্টার মিয়ামি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলবাইন্টার মিয়ামিএমএলএসজাপানটোকিওভিসেল কোবেমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনন্দে মুহূর্তেই নেমে এলো বিষাদ

পরবর্তী

উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও একজন বিশ্লেষক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

সাভার প্রতিনিধি রাজীবের ছবি, তিনি একজন জনপ্রিয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের জনগণই আমার শ‌ক্তি: রাজীব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT