চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নিবে জাপান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ২৯, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ মানব সম্পদ সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ‘মানবসম্পদ বিষয়ক বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, জাপানে বাংলাদেশিদের চাকরির সুযোগ তৈরিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাধ্যমতো সব কাজ করবে।

তিনি বলেন, এটি আমার জন্য সবচেয়ে অনুপ্রেরণামূলক দিন। এটি বাংলাদেশিদের জন্য কেবল কাজ করার নয়, জাপানকে জানারও দ্বার উন্মুক্ত করবে।

Banglabid

প্রধান উপদেষ্টা এসময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। প্রথমটি বাংলাদেশ জনশক্তি এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) এবং কাইকম ড্রিম স্ট্রিট (কেডিএস) এর মধ্যে যা জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ। দ্বিতীয়টি বাংলাদেশের বিএমইটি এবং জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোপারেটিভস ও জেবিবিআরএ (জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি) এর মধ্যে।

এই সমাবেশ দরজা খোলার মত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন,  বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেক ২৭ বছরের নিচে। সরকারের কাজ হচ্ছে তাদের জন্য দরজা খুলে দেওয়া।

এসময় সুপারভাইজিং অর্গানাইজেশন এর প্রতিনিধি মিতসুরু মাতসুশিতা বলেন, বাংলাদেশী প্রতিভাদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিভা লালন করা আমাদের কর্তব্য।

Reneta

এনবিসিসি’র চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা এসময় প্রায় ১৪ বছর আগে প্রফেসর ইউনূসের জাপান সফরের কথা মনে করেন এবং যেখানে তিনি মাইক্রোক্রেডিট এর মাধ্যমে নারীদের সাহায্য করার গল্প বলছিলেন। কেসাগায়ামা বলেন, তাদের ব্যবসার প্রথম তিন দশকে তারা একটি মানসম্পন্ন কর্মীবাহিনীর জন্য প্রচেষ্টা চালিয়েছে। আমাদের ফেডারেশন তরুণ এবং দক্ষ কর্মীর জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তারা বাংলাদেশ এবং জাপান উভয়ের উন্নয়নে অবদান রাখতে পারে।আগামী পাঁচ বছরে আমরা ১,০০,০০০ এরও বেশি বাংলাদেশী কর্মীকে স্বাগত জানাতে প্রস্তুত।

জাপানি শিল্পে বাংলাদেশীদের নিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ওয়াতামি গ্রুপের সভাপতি মিকি ওয়াতানাবে বলেন, বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর ১৫০০ ছাত্র প্রশিক্ষণ দেয় এবং এখন তারা সংখ্যা বাড়িয়ে ৩০০০ করার পরিকল্পনা করছে। তিনি বলেন, বাংলাদেশে কারিগরি শিক্ষা নিলে তারা জাপানে চাকরীর বাজারে প্রবেশ করতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানপাঁচ বছরবাংলাদেশি কর্মী
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT