চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়ার সামনে জাপান, বাদ জার্মানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সুযোগ ছিল চার দলের সামনেই। দৌড়ে স্পেনের সঙ্গে ছিল জাপান, জার্মানি ও কোস্টারিকা। শেষ ষোলোতে উঠতে মরিয়া খেলেছে সকলেই। শেষে গ্রুপ-ই থেকে চ্যাম্পিয়ন হয়ে বাজিটা জিতে চমক দেখিয়েছে এশিয়ার দেশ জাপান। তারা ফেভারিট স্পেনকে হারানোর রাতে কোস্টারিকার বিপক্ষে বড় জয় তুলেও আসর থেকে বাদ পড়েছে জার্মানি। ২০১৮ সালের পর আবারও গ্রুপপর্বে বিদায় নিলো ম্যানুয়েল নয়্যারের দল।

সেরা ষোলোয় ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন জাপান মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপ রানার্সআপ ক্রোয়েশিয়ার, ৫ ডিসেম্বর রাত নয়টায় নামবে দুদল। সেখানে ‘ই’ গ্রুপের রানার্সআপ স্পেনের নকআউট প্রতিপক্ষ হচ্ছে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন মরক্কো, ৬ ডিসেম্বর রাত নয়টায় শুরু হবে তাদের সেরা আটে ওঠার লড়াই।

বৃহস্পতিবার রাতে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্পেনিয়ার্ডদের ২-১ গোলে হারিয়েছে জাপান। গ্রুপের আরেক খেলায় কোস্টারিকার বিপক্ষে জার্মানির হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয়েছে নয়্যারদের ৪-২ গোলের জয়ে। কিন্তু পয়েন্ট কম থাকায় কোস্টারিকা ও গোল পার্থক্যে জার্মানি বাদ পড়েছে। ৮০ বছরে কখনও যেটা হয়নি, সেটাই হল আল বাইত স্টেডিয়ামে, টানা দুই বিশ্বকাপে গ্রুপপর্বে বিদায় নিল জার্মানবাহিনী।

গ্রুপটির টেবিলে ৩ ম্যাচের দুটিতে জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান। দুইয়ে লুইস এনরিকের স্পেনের সংগ্রহ ৪ পয়েন্ট। কোস্টারিকাকে হারিয়ে তাদের সমান ৪ পয়েন্ট তুললেও গোল ব্যবধানে পিছিয়ে বাদ পড়েছে হান্সি ফ্লিকের জার্মানি। কোস্টারিকা ৩ পয়েন্ট নিয়ে তলানিতে।

খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে গোল ছাড়া বাকি সব বিভাগেই দাপট দেখিয়েছেন মোরাতা-গ্যাভিরা। ১১ মিনিটে এগিয়ে যাওয়ার পর আর জাপানের রক্ষণ গেরো খুলতে পারেনি স্পেন।

উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতে পড়েছে পিছিয়ে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচের সমাপ্তি হয়েছে। জার্মানিকে হারিয়ে আসর শুরু করা জাপান এদিন ইতিহাস গড়া জয় তুলে হারিয়েছে ২০১০ বিশ্বকাপের জয়ীদের।

Reneta

প্রথমার্ধে যেন মাঠে খুঁজেই পাওয়া যায়নি জাপানকে। দুর্দান্ত ফুটবলে বারবার স্পেনের আক্রমণে তারা পিছিয়ে পড়েছিল। আসপিলিকুয়েতার বাড়ানো বল জালে জড়িয়ে দেন মোরাতা। পরে আক্রমণের পসরা সাজিয়ে বসলেও গোলমুখে বল রাখতে পারেনি স্পেন। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে সব ওলটপালট করে দেয় জাপানিজরা।

ম্যাচের ৪৮ মিনিটে রিতসু দোয়ানের গোলে সমতা আনার পর আও তানাকা আনেন লিড। ৫১ মিনিটের সেই লিড ধরে রাখে শেষ পর্যন্ত। তাতেই আসে স্পেনের বিপক্ষে ইতিহাস গড়া জয়, গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করা জয়।

আরেক ম্যাচে আল বাইত স্টেডিয়ামে জার্মানি ৪-২ গোলে কোস্টারিকাকে হারানোর পরও হতাশায় ডুবেছে। দাপুটে লড়াই চললেও ম্যাচ শেষে চোখ মুছে ডাগআউটে ফিরতে হয় দুদলকেই।

শেষ ষোলোর টিকিটের লক্ষ্যে দাপুটে শুরুই করেছিলেন মুসিয়ালা-মুলাররা। খেলার নয় মিনিটে সহজ সুযোগ মিস করেন মুলার। এগিয়ে যেতে বেশি সময়ও নেয়নি জার্মানি। এক মিনিট পরই মুসিয়ালার দুর্দান্ত গতির বল নিয়ে ডেভিড রাউম পাস দেন গ্যানাব্রেকে, দারুণ এক প্লেসমেন্ট শটে দলকে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধে ১৩ মিনিট পর দলকে সমতায় ফেরান সলেৎজিন তেজেদা। ৫৮ মিনিটের পর ৭০ মিনিটে লিড বাড়ায় কোস্টারিকা। হুয়ান পাবলো ভার্গাসের শট জার্মান গোলরক্ষকের নয়্যারের পায়ে লেগে জালে জড়ায়।

তিন মিনিট পর সমতায় ফেরান কাই হাভার্টজ। ৮৫ মিনিটে আরেকবার জালের দেখা পান এ ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের ৮৯ মিনিটে নিকোলাস ফুলক্রুগ স্কোরলাইন করেন ৪-২। অন্য ম্যাচে জাপানের জয় ও স্পেনের সঙ্গে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় বিদায় এড়ানো হয়নি মুলার-নয়্যারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ জাপানফিফা বিশ্বকাপ জার্মানিফিফা বিশ্বকাপ স্পেনমুসিয়ালাসেমিলিড ফিফা বিশ্বকাপহাভার্টজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯২ বছরের খরা ঘোচালেন তিন নারী রেফারি

পরবর্তী

এক অনিশ্চিত ঐতিহাসিক কাতার বিশ্বকাপ

পরবর্তী

এক অনিশ্চিত ঐতিহাসিক কাতার বিশ্বকাপ

ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর আজ

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT