কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জাপান ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বল দখল, মাঠের খেলায় বেশ দাপটই দেখাচ্ছে ব্রাজিল। জাপানের বিপক্ষে একাধিক সুযোগও তৈরি করেছিল সেলেসাওরা। তবে এশিয়ান দলটির রক্ষণপ্রাচীর ভাঙতে ব্যর্থ লাতিন পরাশক্তিরা। রক্ষণের পাশাপাশি বেশ কয়েকবার প্রতিআক্রমণে যায় জাপান। আর সফলতারও দেখা পায়। হাইড্রেশন বিরতির পাঁচ মিনিট পর গোল করে এগিয়ে যায় জাপান। প্রথমার্ধে ১-০ গোলে লিড ধরে রেখে বিরতিতে গেছে জাপান।
ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণ আসে ব্রাজিলের থেকে, প্রথম আক্রমণটি করেন ব্রুনো গুইমারায়েস। এরপর তৃতীয় ও দশম মিনিটে আবারও গুইমারায়েস আক্রমণ করলেও জাপানের গোলকিপার জিওন সুজুকি তা ঠেকিয়ে দেন। ১২ মিনিটে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন কাইশু সানো।
২৯ মিনিটে কাঙ্খিত মুহূর্ত আসে জাপানের। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে যান মিডফিল্ডার কাইশু সানো। ডি বক্সে ঠিক আগে জোরালো শট নেন এ মিডফিল্ডার। ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকারের ডানপাশ দিয়ে বল জড়ায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় এশিয়ার দলটি।
গোল হজমের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। গোল হজম করে কিছুটা চাপে পড়া ব্রাজিলের জালে কয়েকবার বল জড়ানোর সম্ভাবনা তৈরি করে জাপান। তবে প্রথমার্ধের পুরোটা সময়ে ৬০ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল।
বল বেশি সময় দখলে রাখলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।






