বিনোদন

কানের লাল গালিচায় যেন শ্রীদেবী!

শ্রীদেবীর মতো লাল গালিচায় এক মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানের লাল গালিচায় এক মহিলার ছবি, তিনি সুন্দর পোশাক পরেছেন এবং উপস্থিত অতিথিদের সঙ্গে দেখা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (২০ মে) বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটার মধ্য দিয়ে ডেবিউ করলেন ‘হোমবাউন্ড’ টিমের সঙ্গে। আর শুরুতেই রীতিমত ছক্কা হাঁকালেন শ্রীদেবী কন্যা। সঙ্গে ছিলেন অভিনেতা ইশান খাট্টার, পরিচালক নীরজ ঘায়ওয়ানও।

কানের রেড কার্পেটে তরুণ তাহিলিয়ানি পোশাক পরেছিলেন জাহ্নবী। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তোমালা। কিন্তু তার সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগড়া ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ফেলা ছিল ঘোমটা যেন একেবার ভারতীয় বধূটি। ঠিক যেন কোনো মহারানী।

জাহ্নবীর ছবি ইনস্টাগ্রামে প্রকাশ হতেই অনুরাগীরা মুগ্ধ। তাদের মধ্যেই অনেকে মেয়ের সঙ্গে মায়ের মিল খুঁজে পান। কেউ লেখেন, “কানের লাল গালিচায় জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই উপস্থাপন করছেন।”কেউ লিখেছে, “শ্রীদেবীর কথা মনে পড়ছে।”

এছাড়াও একটি মিষ্টি মুহূর্তে দেখা যায় পরিচালক নীরাজ ছবি তোলার আগে, জাহ্নবীকে সাহায্য করছিলেন তার লেহেঙ্গার ঘের যাতে চারদিকে ছড়িয়ে রাখতে। এমনকী নিজে নীচু হয়ে, তার পোশাকের নীচের দিকটা গুছিয়েও দেন তিনি।

জাহ্নবীর ‘হোমবাউন্ড’ ছবিটি কানের ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রিমিয়ার হবে। যেখানে জাহ্নবী ছাড়াও অভিনয় করেছেন ইশান খাট্টার ও বিশাল জেঠওয়া। মার্টিন স্করসেসি ছবিটির নির্বাহী প্রযোজক হিসাবে বোর্ডে এসেছেন। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র। সহ-প্রযোজক হলে মারিজকে ডি সুজা এবং মেলিটা টসকান ডু প্লান্টিয়ার।

এর আগে নীরজের প্রথম ছবি ‘মাসান’ ও ২০১৫ সালে কানে এই একই বিভাগে প্রিমিয়ার হয়েছিল। যা দিয়ে ডেবিউ করেছিলে ভিকি কৌশল।

বিষয়:কান চলচ্চিত্র উৎসব জাহ্নবী কাপুর রেড কার্পেট শ্রীদেবী কন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…