চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয় মসজিদে জান্নাতুল ফেরদৌসের জানাজা বাদ জুমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২৫
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা আজ শুক্রবার ১২ সেপ্টেম্বর বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহকর্মী শিক্ষকরা জানাজায় অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে সিনেট ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। পরে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিনেট ভবনের এক ঘোষণায় জানানো হয়, জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে ১৫ নম্বর প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন।

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর পাবনা প্রতিনিধি রুমী খন্দকারের একমাত্র কন্যা ছিলেন জান্নাতুল ফেরদৌস। তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরে শোক নেমে এসেছে।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ‘আমরা আমাদের প্রিয় সহকর্মীর মৃত্যুতে গভীর শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাকসু নির্বাচন ২০২৫জান্নাতুল ফেরদৌসজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সবাইকে চমকে দিয়ে বঞ্চিত চিকিৎসকদের সামনে হাজির প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

মার্চ ৩১, ২০২৬

‘রাহুলের মা যেন জানতে পারেন তার ছেলে কেন চলে গেল’

মার্চ ৩১, ২০২৬

যুদ্ধের প্রভাবে আমিরাতের শেয়ারবাজার হারিয়েছে ১২০ বিলিয়ন ডলার

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT