চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জান্নাতও চলে গেলেন

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১০:৩৯ অপরাহ্ণ ০১, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

তিনদিন আগে বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর দিলু রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আরও দুইজনের সাথে ঘটনাস্থলেই পুড়ে মারা যায় চার বছরের ছোট্ট শিশু রুশদি। সেদিন ভয়ংকরভাবে পুড়ে যায় শিশুটির মা জান্নাতুল ফেরদৌসের (জান্নাত) শরীরের ৯৫ ভাগ অংশ।

সেই পোড়া শরীরে তীব্র যন্ত্রণায় ছটফট করে রোববার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাত। এমন মৃত্যুর আগে নিজের একমাত্র সন্তান যে বেঁচে নেই; সেই খবরও জেনে যেতে পারেননি তিনি।

যদিও যতবার তার জ্ঞান ফিরেছে শরীরে তীব্র যন্ত্রণা নিয়েই আইসিইউতে স্বজনদের বলেছেন, অন্তত একটি বার প্রিয় সন্তান রুশদিকে যেন দেখতে দেওয়া হয়। স্বজনরা কোথায় পাবে রুশদিকে? মায়ের আগেই যে সে না ফেরার দেশে চলে গেছে।

জান্নাতের ননদ শেখ রেশমা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সে (জান্নাত) বারবার বলছিল, ‘‘রুশদি কই তাকে নিয়ে আসো। আমি একবার ওকে দেখতে চাই।’’

‘‘তাকে সান্ত্বনা দিতে মিথ্যার আশ্রয় নিয়ে বলতে হয়েছে, রুশদি ভালো আছে। তুমি আইসিইউতে। তাই এখানে ওকে আনা যাবে না।’’

কিন্তু অবুঝ মায়ের মন সেই সান্ত্বনায় স্থির থাকতে পারেনি। তাই তো বারবার বলেছেন, ‘‘তাহলে আমাকেই নিয়ে যাও রুশদির কাছে।’’

Reneta

দীর্ঘশ্বাস ফেলে শেখ রেশমা বললেন, ‘‘বিধাতা ঠিকই জান্নাতের কথা রাখলেন। ওর মৃত্যু হলো আজ। প্রিয় সন্তানের পাশেই দাফন করা হয়েছে ওকে।’’

সেদিনের আগুনে রুশদির বাবা শহীদুল কিরমানীও দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে স্থানান্তর করা হয়।

এভাবে আর কোনোদিন আনন্দে মাতবেন না জান্নাতুল এবং শিশু রুশদি

দুই চোখের অশ্রু মুছে রেশমা আরও বলেন, ‘আমার ভাবির ইচ্ছা পূরণ হয়েছে। তিনি একেবারেই চলে গেলেন সন্তানের কাছে।’

জান্নাতুল ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এ চাকরি করতেন। হাসপাতালে যাবতীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ কর্মস্থলে নেয়া হয়। সেখানে জানাজা শেষে নরসিংদীর মনোহরদীতে নেয়া হয়। সেখানে জানাজা শেষে তার সন্তান রুশদির পাশেই তাকে দাফন করা হয় তাকে।

রুশদির বাবা শহীদুল শরীরের ৪৩ ভাগ পোড়া নিয়ে ভর্তি আছেন হাসপাতালে

চিকিৎসকরা বলছেন, শহীদুলের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর মগবাজারের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জান্নাতুলের চার বছরের সন্তান রুশদিসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্নাতুল ফেরদৌসদিলু রোডে অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT