বিনোদন

একের পর এক ফ্লপ, তবুও জুনিয়র এনটিআরের ছবিতে জানভি!

চ্যানেল আই অনলাইন: নটক 30 সিনেমার পোস্টার, জানভি চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নটক 30 সিনেমার পোস্টার, জানভি চরিত্রের ছবি, যেখানে তিনি সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তেলুগু ছবিতে অভিষেক করতে চলেছেন বলিউডের স্টারকিড জানভি কাপুর। দক্ষিণই তারকা জুনিয়র এনটিআরের ছবিতে দেখা যাবে তাকে। ছবির নাম ‘এনটিআর থার্টি’। অভিনেত্রী প্রকাশ করেছেন ছবিতে তাঁর চরিত্রের ফার্স্টলুক।

আজ শ্রীদেবী কন্যা জানভির জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের উপহার দিলেন অভিনেত্রী। নিশ্চিত করলেন দক্ষিণই ছবিতে অভিষেকের খবর। সামাজিক মাধ্যমে ‘এনটিআর থার্টি’ ছবির ফার্স্ট লুক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে হচ্ছে। আমার প্রিয় জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ শুরুর অপেক্ষায় আছি।’

ছবিতে জানভিতে দেখা গেছে শাড়িতে। কপালে টিপ। খোলা চুল। পেছনে পাহাড় আর নদী।

জানা গেছে, ছবির শুটিং শুরু হবে চলতি বছরেই। ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালের এপ্রিলে।

‘এনটিআর থার্টি’ প্রযোজনা করছেন জুনিয়র এনটিআর-এর বড় ভাই নন্দমুরি কল্যাণ রাম এবং যুবসুধা আর্টস। পরিচালক কোরাতলা স্বিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:জানভি জুনিয়র এনটিআর দক্ষিণী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…