চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনতা জুট মিলস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সুমন রায় সুমন রায়
৪:১৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি, জনপদ, নরসিংদী
A A
জনতা বাজারে ভিড়, ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর পলাশে ১৪ দফা দাবিতে বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ একাংশ শ্রমিকদের হামলা, ভাংচুর ও লুটপাটের পর আকিজ-বশির গ্রুপের জনতা জুট মিলস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মিল কর্তৃপক্ষ।

আজ (৭ সেপ্টেম্বর) শনিবার সকালে মিল বন্ধ ঘোষণার নোটিশ দিয়েছে মিল কর্তৃপক্ষ। মিলটিতে ৭ হাজার শ্রমিক কর্মরত ছিলেন, পুনরায় চালু করার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করে বন্ধ ঘোষণায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বন্ধ ঘোষণার পরে মিল কলোনী ছাড়তে বাধ্য হচ্ছেন বসবাসরত হাজারো শ্রমিক।

জনতা জুট মিলস এর পক্ষে জেনারেল ম্যানেজার মো. মতিউর রহমান সাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জনতা জুট মিলস লিমিটেড এ গত ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর মধ্যবর্তী বিভিন্ন সময়ে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরে দাঙ্গা-হাঙ্গামা, বেআইনী ভয়ভীতি প্রদর্শন এবং ভাংচুরে লিপ্ত আছেন।

Banglabid

অফিস আদেশে বলা হয়, এমতাবস্থায় প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১২ (১) অনুযায়ী প্রতিষ্ঠানের সকল উৎপাদন কার্যক্রম ৭ সেপ্টেম্বরের শিফট থেকে সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বন্ধকালীন সময়ের দীর্ঘসূত্রতার প্রেক্ষিতে শ্রম আইন এবং শ্রম বিধিমালা মোতাবেক উপযুক্ত শ্রমিকগণ ধারা ১২(৬), ১২(৭) বা ১২(৮) অনুসারে মজুরী প্রাপ্য হবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল শ্রমিককে জনতা জুট মিলস্ লিমিটেডের কর্মক্ষেত্রে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হল।

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে বাগপাড়া গ্রামে অবস্থিত আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিলস লিমিটেডে ১৪ দফা দাবিতে হামলা চালিয়ে ভাংচুর করে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা। হামলায় মিলের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।

Reneta

এসময় বাধা দিতে গিয়ে মিলের ৬ জন নিরাপত্তাকর্মী আহত হয়। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনতা জুট মিলস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় গাইবে পাকিস্তানের ‘জাল’, সঙ্গে অর্থহীন

পরবর্তী

স্বাধীন দেশে অন্য দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না: রিজভী

পরবর্তী
রিজভী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন দেশে অন্য দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না: রিজভী

ক্রিকেটার উড হতাশ হয়ে মাথা হাত দিয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর আর দেখা যাবে না উডকে

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT