চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়্যার অ্যান্ড ইট’ খ্যাত অভিনেতার রহস্যজনক মৃত্যু!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
অভিনেতা যিনি ওয়্যার অ্যান্ড ইট খ্যাত, পেশাদার পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডে ঘটেছে আবারও অঘটন। প্রয়াত হয়েছেন ‘দ্য ওয়্যার অ্যান্ড ইট: চ্যাপ্টার ২’ খ্যাত অভিনেতা জেমস রেনসোন। জানা গেছে, লস অ্যাঞ্জেলসে ১৯ ডিসেম্বর হলিউড অভিনেতা আত্মঘাতী হয়েছেন।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে তার। ৪৬ বছরের অভিনেতার বা়ড়ি থেকে পুলিশকে ফোন করা হয়। তড়িঘড়ি করে তারা পৌঁছান জেমসের বাড়িতে। উদ্ধার করেন ঝুলন্ত দেহ। পুলিশি তদন্তে খুনের ষড়যন্ত্র বা অস্বাভাবিকতার বিষয় উঠে আসেনি বলে জানা গেছে।

জেমসের মৃত্যুর ঠিক পরেই তার স্ত্রী জেমি ম্যাকফির পুরনো একটি পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিনেতার মৃত্যুর ঠিক দু’দিন আগে এই পোস্ট করেছিলেন জেমি। ‘ন্যাশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস’-এর সমর্থনে একটি তহবিল সংগ্রহ করার পোস্ট দিয়েছিলেন তিনি।

Banglabid

অভিনেতার যখন ২৭ বছর বয়স, তখন থেকেই হিরোইনে আসক্ত হয়ে পড়ার খবর প্রকাশ্যে এসেছিল। মাদকাসক্ত হয়ে প্রায় ৩০ হাজার ডলার দেনায় ডুবেছিলেন তিনি। পরবর্তীকালে ক্রমশ মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, ২০০৬ সাল থেকে তিনি ক্রমশ মাদক ছেড়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন।

২০২১ সালে এক সাক্ষাৎকারে জেমস জানিয়েছিলেন, তিনি শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। অঙ্কের শিক্ষকের কাছে যৌন হেনস্থার কথা সমাজমাধ্যমেও তুলে ধরেছিলেন তিনি। এই ঘটনা নিয়ে ২০২০ সালে বাল্টিমোর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার তদন্ত হলেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোন পদক্ষেপ করেনি বলে জানিয়েছিলেন অভিনেতা।

গত কয়েক দিন ধরে জেমস মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কেন এই চরম পদক্ষেপ বেছে নিলেন, তা নিয়েও পরিবারের তরফে কেউ মুখ খোলেননি। জেমস তার স্ত্রী জেমি ও দুই সন্তানের সঙ্গে থাকতেন। ‘সিনিস্টার’, ‘দ্য ব্ল্যাক ফোন’, ‘ইট’, ‘কেন পার্ক’, ‘ওল্ড বয়’, ‘দ্য লাই’, ‘দ্য সান অফ নো ওয়ান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি।- দ্য হলিউড রিপোর্টার

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘দ্য ওয়্যার অ্যান্ড ইট: চ্যাপ্টার ২’জেমস রেনসোনলিড বিনোদনহলিউড অভিনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT