জনপদ

যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশু সহোদরের মৃত্যু

জামালপুর জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুর জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো সহ একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জামালপুরের ইসলামপুর উপজেলায় নানির সাথে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া(৮) নামে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরশিশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মন্ডল চ্যানেল আই অনলাইনকে বলেন: মৃতরা উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে। এর আগে ঈদের দুইদিন আগে বাবা-মার সাথে তারা নানা দুদু সরকারের বাড়িতে ঘুরতে আসে।

জানা যায়, আজ দুপুর ১টার দিকে বাড়ির পাশে নানীর সাথে যমুনা নদীতে মাছ ধরতে যায় ওই দুই শিশু। মাছ ধরার এক পর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুজির এক থেকে দেড় ঘন্টার পর তাদের মহদেহ নদীতে ভেসে উঠে।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মন্ডল জানান, তাদের নানা খুবই দরিদ্র। নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে থাকেন। দুপুরে নানীর সাথে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।

বিষয়:দুই ভাইয়ের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…