চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাল ‘জামাল কুদু’ গানের আদি উৎস কোথায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
জামাল কুদুর একটি জনপ্রিয় গানের দৃশ্য, যেখানে তিনি গান গাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা হোক টিকটক বা টুইটার- মোবাইল হাতে নিলেই বেজে উঠছে ‘জামাল কুদু’ নামের এক গান! রিল হোক কিংবা ভিডিও, সবখানেই এই গানের আধিপত্য। হঠাৎ সর্বত্র ছড়িয়ে যাওয়া এই গানের রহস্য কী?

সম্প্রতি ছড়িয়ে যাওয়া গানটি মূলত সদ্য মুক্তি পাওয়া বলিউডের তুমুল আলোচিত ও সমালোচিত ছবি ‘অ্যানিমেল’ এর! ছবিতে ববি দেওলের এন্ট্রি সিনটি শুরু হয় এই গানের মাধ্যমে। তবে ‘জামাল কুদু’ নামে যে গানটি ভাইরাল হলো, সেটি বহু পুরনো গান! তারচেয়েও বড় কথা, ‘জামাল কুদু’ ভারতীয় গান নয়। মূল গানটি ইরানের ঐতিহ্যবাহী একটি গান।

গেল সপ্তাহে ভারতীয় গানের কোম্পানি টি-সিরিজ তাদের ইউটিউবে ‘অ্যানিমেল’ ছবির এই গানটির লিরিক্যাল ভিডিও হিসেবে প্রকাশ করে। গানটি হর্ষবর্ধন রামেশ্বর গাইলেও এর কথা কিংবা সুরের জায়গায় লেখা হয়েছে ইরানের ঐতিহ্যবাহি বান্ডারি গানের কথা।

Banglabid

চার দিন আগে ‘জামাল কুদু’ গানটি টি-সিরিজের ব্যানারে প্রকাশিত হলেও ১ ডিসেম্বর ‘অ্যানিমেল’ মুক্তির পর থেকেই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়।

গানটির আদি উৎস খুঁজতে গিয়ে জানা যায়, ইরানের লোকসংগীত হিসেবে গানটির নাম ‘জামাল জামালু’। ইতিহাস বলছে, ১৯৫০ সালের দিকে দক্ষিণ ইরানে একদল তরুণী নিজেদের স্কুলে প্রথমবার এই গানটি গেয়েছিলেন। এরপর থেকে ধীরে ধীরে খারাজেমি গার্লস হাই স্কুলে গাওয়া এই গানটি হয়ে ওঠে পারস্য সংস্কৃতির অঙ্গ! ইরানের বিয়ের অনুষ্ঠানেও এই গান গাওয়ার রীতি রয়েছে।

‘অ্যানিমেল’ ছবিতে এই গানটি ব্যবহারের ফলে বিশ্বব্যাপী নতুন করে ছড়িয়ে যায়। বিভিন্ন ভিডিও প্লাটফর্মগুলোতে ঢুঁ দিয়ে দেখা যায়, ১০-১২ বছর আগে আপলোড হওয়া ‘জামাল জামালু’ গানটির ভিউ যেগুলোতে কয়েক হাজার ছিলো, ‘অ্যানিমেল’ ছবিতে ব্যবহারের ফলে নতুন করে গানটি ভাইরাল হওয়ায় তা কয়েক লাখে উন্নিত হয়েছে!

Reneta

এমনকি গানটির আদি উৎস খুঁজতে বিভিন্ন প্লাটফর্মের সার্চ ইঞ্জিনে ট্রেন্ডিংয়ে ‘জামাল জামালু অরিজিনাল’! শুধু সাধারণ মানুষই নয়, ‘জামাল কুদু’ গানটির সাথে রিল কিংবা ভিডিও করে আপলোড করতে দেখা গেছে ভারতীয় শোবিজ তারকা থেকে খেলোর, সোশাল সেলেবরাও। যে ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। ইউটিউবে ‘সংগীত’ বিভাগে গানটি বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থানে রয়েছে। –টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যানিমেলইরানি গানজামাল কুদুজামাল জামালুববি দেওলবলিউডভাইরালভাইরাল গানলিড বিনোদনলোকগানসিনেমার গান
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গের ভূতবাগানে মমতা বন্দোপাধ্যায়ের ওপর হামলা

আগস্ট ১০, ২০২৬

দেশে অসময়ে আম উৎপাদন বাড়ছে

আগস্ট ১০, ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে এবার এগিয়ে ছেলেরা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা

আগস্ট ১০, ২০২৬

কারিগরি বোর্ডের ফলাফলে বড় বিপর্যয়: পাসের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT