প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের কর্মসূচি স্থগিত

জনসমাগমের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো দেখা যাচ্ছে, যা একটি ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
আরও বলা হয়, জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






