জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে, এটি নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আবারও আন্দোলনে নামবেন তারা। জাতীয় প্রেসক্লাবে সেমিনারে জামায়াত নেতারা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে। সেমিনারে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারি বলেন, দক্ষিণপন্থার নামে জুজুর ভয় দেখিয়ে দেশের জনগণকে আর বোকা বানানো যাবে না।







