চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে জামায়াতের বিবৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

সোমবার ৭ এপ্রিল জাতীয় দৈনিক প্রথম আলো ও নিখাদ নিউজ পোর্টালসহ কতিপয় সোশ্যাল মিডিয়ায় জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে জামায়েত ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। 

মঙ্গলবার ৮ এপ্রিল নরসিংদী জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য  মোছলেহুদ্দীন এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা সেক্রেটারি মো. আমজাদ হোসাইন যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রথম আলোসহ কতিপয় নিউজ পোর্টালে ছাত্রশিবিরকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তা যথার্থ নয়। বাস্তবে ছাত্রশিবিরের কেউ এই ঘটনার সাথে জড়িত নন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীলের বক্তব্য না নিয়ে একপক্ষীয়ভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন, ইসলামী ব্যাংকের মাধবদী শাখা ব্যবস্থাপক আবু সাইদ তার বক্তব্যে বলেছেন, বেশ কিছু সংখ্যক খেলাপি গ্রাহকের বিরুদ্ধে মামলা করায় এই ঘটনাটি ঘটতে পারে বলে তার আশঙ্কা। অথচ তিনি যার নাম বলেছেন, তিনি ব্যাংকের বিনিয়োগ গ্রাহক নন। জামায়াত-শিবির কখনও চাঁদাবাজি ও দখলবাজির সাথে সম্পৃক্ত নয়, এটি প্রতিষ্ঠিত সত্য।

একপক্ষীয়ভাবে ব্যাংক ম্যানেজার মিডিয়ার সামনে জামায়াত শিবিরের সুনাম সুখ্যাতি ধ্বংস করার জন্য পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মিডিয়ায় বক্তব্য দিয়ে জামায়াত-শিবিরের প্রতি তিনি বিষোদগার করেছেন। আমরা তার এই অন্যায় ও অনভিপ্রেত বক্তব্যের নিন্দা জ্ঞাপন করছি এবং অনতিবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমাদের প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করার জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতপ্রকাশিত সংবাদবিবৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT