বাংলাদেশ

বুধবারের মধ্যে নিষিদ্ধ হবে জামায়াত-শিবির

বাংলাদেশের জামায়াত-শিবিরের লোগো ও ইসলামি সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জামায়াত-শিবিরের লোগো ও ইসলামি সংগঠনের প্রতীক দেখানো হয়েছে, যা নিষিদ্ধের সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাহী আদেশে আগামীকালের (৩১ জুলাই) মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। ১৯ জুলাই রাতে শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ১০ দিনের মাথায় গতকাল আবারও জোটের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেন জোটের নেতারা।

আদালতের রায়ে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

বিষয়:আইনমন্ত্রী জামায়াতে ইসলামী শিবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…