রাজনীতি

ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশের ইসলামি সংগঠনের লোগো, ধর্মীয় ও সাংগঠনিক পরিচয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ইসলামি সংগঠনের লোগো, যেখানে ইসলামি প্রতীক ও বাংলার পতাকা সংযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের ব্যাঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ জানুয়ারি) সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ভারতের ব্যাঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর নৃসংশভাবে হত্যার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতে বসবাসকারী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা বিধান করা ভারত সরকারের দায়িত্ব। বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার ঘটনার মাধ্যমে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা বিধানে ভারত সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হলো।

তিনি বলেন, এমন মানবতাবিরোধী ঘটনা জাতিসংঘ সনদেরও পরিপন্থী। আমি আশা করি ভারত সরকার বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করার ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ওই ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার ব্যাপারে ভারত সরকারের নিকট কড়া প্রতিবাদ জানানোসহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিষয়:জামায়াত জামায়াতের প্রতিবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…