রাজনীতি

ওসমান হাদির মৃত্যুতে জামায়াতের শোক

স্মার্ট যুবক হাস্যোজ্জ্বল মুখের ছবি, কালো ও সাদা ফটো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা জনাব শরিফ ওসমান হাদী আজ ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন।

মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর প্রতি রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আমিন।’

এর আগে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেয়া হয়।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

বিষয়:জামায়াতে ইসলামী শরীফ ওসমান বিন হাদি শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…