সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে জামায়াতের বৈঠক

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।
প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






