চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যাকাউন্ট হ্যাক করে জামায়াতের নামে অপপ্রচার চালানো হচ্ছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারীদের শিক্ষা ও বিভিন্ন অধিকার নিয়ে বক্তব্য দেওয়ার পরপরই জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (১ ফেব্রুয়ারি) আজ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

এদিকে জামায়াতের আরেক নেতা নাজিব মোমেন অভিযোগ করেন, সারাদেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব হামলা বন্ধ না হলে দল প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নারীদের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা বলেছেন, নারীরা জামায়াতের আমির হতে পারবে না। আমরা একটা ইসলামি দল। আসলে পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়ে আমরা রাজনীতিতে এসেছি। শীর্ষ পদে থাকা নয়, নারীর প্রকৃত ক্ষমতায়নই বেশি গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে মহিলা জামায়াতের রাজনৈতিক বিভাগ প্রধান ডা. হাবিবা চৌধুরীও দলের ভেতরে নারীদের অধিকার ও অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপপ্রচারইসিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াত নেতাদের বক্তব্যজামায়াতে ইসলামীর আমিরজেনারেল এহসানুল মাহবুব জুবায়েরনারী কর্মীদের ওপর হামলানির্বাচন কমিশনরাজনৈতিক অধিকার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফ্রান্সের পারমাণবিক চুল্লির কার্যক্রম বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে ২৪৮টি স্কুল বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে: মির্জা ফখরুল

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে স্টারলিংক পাচারের দাবি ঘিরে নতুন বিতর্ক

জুন ২৩, ২০২৬
ছবি: এআই

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT