চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মুলতবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের ঐতিহাসিক ভবন ও উদ্যানের ছবি, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। কাল কার্যতালিকার প্রথমেই এ আবেদনটি থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সোয়া ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। জামায়াত নেতা এটিএম আজহারের আইনজীবী এহসান এ সিদ্দিকি রিভিউ আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবধাবিরোধী অপরাধের জন্য ২০১৪ সালের ৩০শ ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

Banglabid

পরে ২০২০ সালের ১৯ জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নেতারা আজহারুল ইসলামকে মুক্তির দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ সমাবেশ করছে।

জামায়াতের আমির শফিকুর রহমান গত সপ্তাহে ঘোষণা দেন যে আজ মঙ্গলবার আদালতে অবস্থান করে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান। এরই মধ্যে গত বৃহস্পতিবার রিভিউ আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে। পরে আজ মঙ্গলবার শুনানির দিন ঠিক করা হয়।

গতকাল সোমবার রাতেই আদালতে অবস্থান করে স্বেচ্ছা গ্রেপ্তারের কর্মসূচি স্থগিত করেন জামায়াতের আমির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম আজহারজামায়াতে ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT