চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ‘জাতীয় ঐক্যে’ যোগ দিলো জামায়াত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৪
রাজনীতি
A A

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ‘জাতীয় ঐক্যে’ নিজেদের সম্পৃক্ততা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জাতীয় ঐক্যে সম্পৃক্ত হওয়ার কথা জানায় দলটি।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়ে দেশে গণহত্যা চালিয়েছে। ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা ও মাকে সন্তানহারা করেছে। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধীদলের ওপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশসহ বিশ্ববাসী জানে যে, সরকারের মন্ত্রীদের উসকানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী দেশে গণহত্যা চালিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বস্তরের মানুষ এ গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এ পরিস্থিতিতে বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং জাতীয় ঐক্যে জামায়াতে ইসলামীর যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ এবং যুগপতের বাইরে থাকা বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে।

বিএনপির পক্ষ থেকে এমন আহ্বান সংবলিত চিঠি সংশ্লিষ্ট দল ও সংগঠনগুলোর কাছে পাঠানো হয়। ডান, বাম, ইসলামী দলগুলোর সকলের প্রতি এ আহ্বান জানান বিএনপির মহাসচিব।

Reneta

ইতোমধ্যেই লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোটসহ অনেকগুলো দল ও জোট জাতীয় ঐক্যের প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যজামায়াতফখরুলের আহ্বানবিএনপিবিএনপির সাথে জামায়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT