চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াতে ইসলামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন আকাশচুম্বী, তখন এই মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে।

রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, “এ ধরনের খাতওয়ারী মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। আমি সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

Banglabid

জামায়াত সেক্রেটারি জেনারেল আশঙ্কা প্রকাশ করে বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় সরাসরি বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়বে।

শিল্প ও কৃষি খাতের ওপর বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তেলের দাম বাড়ায় শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা বাজারে মূল্যস্ফীতিকে আরও তীব্র করবে। একই সঙ্গে কৃষি খাতও বড় চাপের মুখে পড়বে। সেচ ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।”

বিজ্ঞপ্তির শেষাংশে তিনি জনস্বার্থ বিবেচনা করে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গভীর উদ্বেগজ্বালানি তেলবাংলাদেশ জামায়াতে ইসলামী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন অবরোধ না উঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকার ঘোষণা আইআরজিসির

পরবর্তী

জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ১৫ থেকে ২০ টাকা

পরবর্তী

জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ১৫ থেকে ২০ টাকা

২০ এপ্রিল বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT